মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীরউত্তম)-এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার সারিয়াকান্দিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যাগে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাচ ধারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান বাঁধন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা মামুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, বিএনপি নেতা সেলিম মিয়া, কামরুল ইসলাম, হেলাল উদ্দীন, যুবদল নেতা কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল করিম কমল, পৌর ছাত্রদল নেতা সামিউল ইসলাম সনি প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































