আব্দুস সালাম, দিনাজপুর :
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ২৯৩৬ এর এক জরুরি সাধারণ সভা ও উপকমিটি গঠন অনুষ্ঠান শনিবার (১০ আগস্ট) ইউনিয়নের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হিরু, সঞ্চালনায় মো. বেলাল হোসেন জয়।
সভায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণ করায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় বিদ্যমান কমিটির পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় রাখার জন্য নিম্নোক্ত উপকমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
গঠিত উপকমিটির সদস্যরা হচ্ছেন আহ্বায়ক কোরবান আলি সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মো. বেলাল হোসেন জয়, সদস্য মাহাবুবুল হক খান, মো. মোকাররম হোসেন, মো. আবু কাওসার, মো. একরামুল হক চঞ্চল, মো. আরিফুর রহমান, চন্দন মিত্র, মো. নূর ইসলাম নয়ন, মো. ইসমাইল হোসেন, মো. মোস্তফা কামাল আপন। অনুষ্ঠানে ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জরুরি সাধারণ সভায় উপকমিটি গঠন
আগস্ট ১০, ২০২৪































