জিন্নাত হোসেন, দিনাজপুর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা এর মৃত্যুতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) বাদ যোহর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস ও খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের পক্ষ থেকে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ম্যানেজার এসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান সমূহের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. রেজাউল করিম।
আমন্ত্রণ/এজি
সমাজ কল্যাণ মন্ত্রীর মমতাময়ী মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মে ৭, ২০২৬
































