গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল হান্নান আকন্দের বাবা হায়দার আলী (৭৫) বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আজ বৃহস্পতিবার বিকেলে ৪টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হায়দার আলীর মৃত্যুতে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক শওকত জামান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আমন্ত্রণ/এসিজি
































