বগুড়া ব্যুরো :
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন আওয়ামী লীগ নেই কিন্তু তাদের দোসররা এখনও নানা ধরনের যড়যন্ত্র করে চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শুধু তাই নয় যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দুরে মাঝিহট্ট ইউনিয়নের কালিতলা স্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে লুটেরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি ক্ষুধা মুক্ত দেশের জন্য। আন্দোলনে আজ আমরা সফল হয়েছি।
নাগরিক ঐক্যে মাঝিহট্ট ইউনিয়ন শাখার সভাপতি হোসাইন আলী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐকের আহব্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, এনামুল হক, সৈকত আমিন বিদ্যুৎ, অমিত হাসান, মাহবুব মোর্শেদ হীরা, ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হেলেনা পারভীন, হারুন উর রশিদ, রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শেখ হাসিনা পাখির মতো মানুষ হত্যা করে এখন মোদির পায়ের নিচে আশ্রয় নিয়েছে -বগুড়ার সমাবেশে মাহমুদুর রহমান মান্না
নভেম্বর ২, ২০২৪
































