রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাস্থান জাদুঘর এলাকায় এ সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক মহাস্থান মাহীসওয়ার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (২০) গুরুতর আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার ঠেঙ্গামারা রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দিলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিব বগুড়া সদরের নামুজা ইউনিয়নের চিংঙ্গাসপুর উত্তরপাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতে’র পারিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিহত রাকিব কাগজপত্র ফটোকপি করার জন্য মহাস্থানে যায়। ফটোকপি শেষে রাকিব বাড়ী ফেরার পথে মহাস্থান জাদুঘর এলাকায় পৌঁছিলে শিবগঞ্জ থেকে মহাস্থানগামী একটি সিএনজি চালিতো অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারে ৪ভাইয়ের মধ্যে রাকিব সবার ছিল ছোট।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
সেপ্টেম্বর ২৭, ২০২৫


































