মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামীলীগের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা রাণীশংকৈল পৌরশহরের স্বাধীন বসাক (৩০), যুবলীগ নেতা দোশিয়া গ্রামের মো. লুৎফর রহমান।
ওসি মুহা.আরশেদুল হক জানান, থানা পুলিশের অভিযানে রাণীশংকৈল থানার মামলা নং-২, তাং-০৫/০২/২৫, ধারা-বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর- ৪ ধারা, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অমন্ত্রণ/এসিজি


































