বাবুলাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
পুরের মিঠাপুকুরে আদিবাসীদের কারাম উৎসব শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। মিঠাপুকুর উপজেলায় ১৭টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে বসবাসরত ৪৬টি গ্রামের আদিবাসীরা এই কারাম উৎসব পালিত করেছে। তবে কোথাও কোনো প্রকার অপ্রতিকর কোনো ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে বলে জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোহন লাল কুজুর ও সাধারণ সম্পাদক গোলাপ বাড়াসহ আরো অনেক আদিবাসী নেতারা জানান।
এ ছাড়াও মধ্য ভগবতীপুর আদিবাসী যুব সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে ভগবতীপুর ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রধান পৃষ্টকতায় সমিতির সভাপতি শ্রী সুভাষ কুজুরের সভপতিত্বে কারাম উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় আদিবাসী নেতারা। পরে কারাম পুজা উৎসব অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও গরীব নারীদের মাঝে প্রায় শতাধিক শাড়ি বিতরন করা হয়।
কারাম উৎসব অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, প্রাচীন কাল থেকে আদি পুরুষেরা এই কারাম উৎসবটি আদিবাসীরা পালন করে থাকে।আদিবাসীরা নিজস্ব কৃস্টি কালচারে ও নিজস্ব মাতৃভাষায় রাত ভর মাদলের তালে তালে নাচ আর গানে মেতে ওঠে। কারাম উৎসবটি সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশ এবং এ বছর কারাম উৎসব ছোট পরিসরে হয়েছে কিন্ত আগামী বছরে বড় পরিসরে অনুষ্ঠান করা হবে বলে তারা জানান।
আমন্ত্রণ/এসিজি
মিঠাপুকুরে আদিবাসীদের কারাম উৎসব শান্তিপূর্ণ ভাবে পালিত
সেপ্টেম্বর ২১, ২০২৫


































