আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী বখতিয়ার আহমেদ কচি বলেছেন, দিনাজপুরের মাটি বিএনপির ঘাটি। সুষ্ঠু ভোট হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরুঙ্কুশ জয় লাভ করবে। আর মনোনয়ন পেলে সদর আসনে বিপুল ভোটে জয়ী হবো, ইনশাআল্লাহ। সেই সাথে দিনাজপুরবাসী এক নতুন দিনাজপুর উপহার পাবে বলে অভিমত ব্যক্ত করেন।
জেলা বিএনপির জনপ্রিয় এই নেতা বলেন, দেশ নায়ক তারেক রহমান দেশ গঠনে ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করছি।
আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচী পালনকালে বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন। এসময় দিনাজপুর শহরের সুইহারী, সরকারি কলেজ মোড়, চৌরঙ্গী মোড় হতে লিলির মোড় পর্যন্ত দোকানদার, পথচারীর কাছে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহŸায়ক মাসুদুল ইসলাম মাসুদসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীসহ জেলা বিএনপি, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
আমন্ত্রণ/এসিজি


































