অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভে থেকে পাথর উত্তোলনের সময় আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে সোহাগ বাবুল (৪২) নামের এক খনিশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত খনিশ্রমিক সোহাগ বাবুল রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিল্লাই মালতলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে নিহত খনিশ্রমিকের একাধিক সহকর্মী জানান, পাথরখনির ভূগর্ভের উত্তোলন করে ভূপৃষ্ঠে পাঠানোর সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় পাথরের আঘাত লাগে সোহাগ বাবুলের। এতে তার সেখানেই মৃত্যু হয়।
খনি সূত্রে জানা যায়, আজ বুধবার (১৬ এপ্রিল) সকালের শিফটে কাজে যোগ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলনকালে হঠাৎ পড়ে গেলে পাথরের সাথে তার মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাথর খনিশ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রাইনট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (জিএম-মাইনিং) আবু তালহা ফরাজী বলেন, নিহত খনিশ্রমিক সোহাগ বাবুল খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র অধিনে কর্মরত ছিলেন। জিটিসি’র নিয়মানুসারে নিহত খনিশ্রমিকের ব্যাপপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
আমন্ত্রণ/এসিজি


































