আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের কলহ নিয়ে বচ্চন পরিবার চুপটি করে বসে থাকলেও, এদিক-ওদিক থেকে নানা খবর রটছে। বলিপাড়ার সূত্র বলছে, বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বর্যর মধ্য়ে নাকি প্রায় মুখ দেখা বন্ধ। তবে মধ্যিখানে পড়েছে ছোট্ট আরাধ্য়া। শোনা যাচ্ছে, আরাধ্য়া কার কাছে থাকবে, তা নিয়েই এখন নানা বিতর্ক।
সূত্র বলছে, ঠিক এরই মধ্যে মুম্বাই ছেড়ে একা একাই মার্কিন মুলুকে পাড়ি দিলেন জুনিয়র বচ্চন ঘরনি। আরাধ্যা রইলেন অভিষেকের কাছে। তাহলে কি একেবারেই স্বামীগৃহ ত্যাগ করলেন ঐশ্বর্য? শোনা যাচ্ছে, এক বিজ্ঞাপনের শুটিংয়েই নিউ ইয়র্কে রয়েছেন ঐশ্বর্য। বেশ কয়েক দিন সেখানেই থাকবেন। এমনকি, জানা গিয়েছে, কাজ শেষে নাকি একা একাই নিউ ইয়র্কের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি।
বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়! মাসখানেক ধরেই অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। শোনা যায়, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বর্য রাই বচ্চন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই এমন গুঞ্জন। সম্পত্তির জেরেই নাকি এমন বিবাদ! জুনিয়র দম্পতিও একাধিক অনুষ্ঠানে আলাদা উপস্থিতিতে সেই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন।
সম্প্রতি অভিষেক বচ্চনের এক প্রতিক্রিয়া নিয়ে ডিভোর্সের জল্পনা আরও বাড়িয়েছে। একাংশের ধারণা, দাম্পত্য ভাঙার পোস্টে লাইক ঠুকে জুনিয়র বচ্চন (Abhishek Bachchan) সম্ভবত সিলমোহরই বসিয়েছেন বিবাহবিচ্ছেদের খবরে। এসবের মধ্যেই ঘুরে-ফিরে আবারও নেটপাড়া অতীত খুঁড়ে ঐশ্বর্যর ফিল্মি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন ছুড়েছেন। আদৌ অভিনেত্রীর স্বল্পসংখ্যক ছবির নেপথ্যে জুনিয়র বচ্চন?
‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমা দেখার পর অভিষেক বচ্চন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘দারুণ ছবি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। খুব ভালো লাগছে। ছবির কলাকুশলীদের অসংখ্য অভিনন্দন। আমার অর্ধাঙ্গিনীর জন্যও ভীষণ গর্ববোধ হচ্ছে। এখনো পর্যন্ত এটাই ওর সেরা ছবি।’ তার এই পোস্টের নিচেই জনৈক নেটিজেন মন্তব্য করেছিলেন, ঐশ্বর্যকে আরও বেশি করে সিনেমা করতে দিন।
নজর এড়ায়নি জুনিয়র বচ্চনের। পাল্টা জবাবে তিনি বলেন ‘আমি ঐশ্বর্যকে ছবিতে কাজ করতে দেওয়ার কে? কোনো কিছুর জন্যই কার আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’
আমন্ত্রণ/এসিজি
পরিবারের সবাইকে ফেলে রেখে ভারত ছাড়লেন ঐশ্বরিয়া
আগস্ট ৫, ২০২৪
































