আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
ভারতে জাতির পিতা গান্ধীজয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক আছে। স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও।
আজ বুধবার (২ অক্টোবর) সকালে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, আজ বুধবার ভারতে গান্ধীজয়ন্তী পালিত হবে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারত-হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধীজয়ন্তী উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ভারতের জাতির পিতা গান্ধী জয়ন্তি উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
অক্টোবর ২, ২০২৪
































