আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় ভাণ্ডারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন স্বপন মাহমুদ এবং সঞ্চালনা করেন শফিকুল ইসলাম শফি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা শ্রমিকদলের সভাপতি খোরশেদ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক কালাম হোসাইন, উপজেলা শ্রমিকদলের নেতা জিয়া এবং সদর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুকুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি হযরত আলী, ভাণ্ডার বাড়ী ইউনিয়ন আরাফাত রহমান কোক স্মৃতি সংসদের সভাপতি জুয়েল রানা, ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল কাফীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আমন্ত্রণ/এজি
ভাণ্ডারবাড়ীতে শ্রমিকদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট ২৫, ২০২৬
































