বগুড়া ব্যুরো :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রোববার (২৫ মে) বিকাল ৫টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নব আনন্দে জাগো’ শিরোনামে এই আয়োজন করে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগীয় সহকারী অধ্যাপক কণিকা দেবনাথ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, পুন্ড্র ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক শিমু রায়, কবি বখতিয়ার শামীম, এবং রোটারিয়ান মুস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং কবিপুত্র কাজী সব্যসাচীর কন্যা খিলখিল কাজী।
সাংস্কৃতিক পর্বে কবিতা, দলীয় নৃত্য ও কথামালা পরিবেশিত হয়। আবৃত্তিতে ছিলেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ এবং নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাহাবুব হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।
আমন্ত্রণ/এসিজি


































