আমন্ত্রণ প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই গণ-অভ্যুত্থানের আত্মহুতিদানকারি ছাত্র-জনতা, তরুণ ও শ্রমিকদের রক্তের ঋণ আমাদেরকে পরিশোধ করতে হবে, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্যদিয়ে। আমরা ফুলবাড়ীর কথা শুনেছি। ফুলবাড়ীর শ্রমিকেরা কিভাবে আন্দোলন করেছিলেন, কিভাবে নিজেদের অধিকারের পক্ষে কথা বলেছিলেন। আমরা আশা করবো আমাদের যে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, সেই লড়াইয়ে ফুলবাড়ীবাসী একইভাবে প্রতিবাদের যে ধারাবাহিকতা প্রতিবাদের যে দ্রহ একিভাবে বজায় থাকবেন। দুনীর্তিবাজ, চাঁদাবাজ সন্ত্রাসী দিয়ে আমাদের এই সমাজ ভরে গেছে।
গণ-অভ্যুত্থানের আগে এক গ্রæপ চাঁদাবাজী করত, এখন আরেক গ্রæপ চাঁদাবাজী করছে। সিষ্টেম একই রয়ে গেছে। শুধু মানুষ পাল্টে গেছে। আমরা গণ-অভ্যুত্থানে বলেছি মানুষ পাল্টালে হবে না সিস্টেমটাকেও পাল্টাতে হবে। সেই সিষ্টেম পাল্টানোর লড়াই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির লড়াই। আপনাদেরকে এই লড়াইয়ের সাথে থাকতে হবে। আগমী ৩রা আগস্ট শহীদ মিনারে আপনারা আসবেন। জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আমরা সরকারের সাথে লড়াই করবো, আমাদের ঘোষণাপত্র আমরা আদায় করে নেব।
জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম উপরোক্ত কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে। যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা জুলাই ঘোষণাপত্রে ও বাংলাদেশের নতুন সংবিধানে যুক্ত করতে হবে।
পথসভা শেষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ মূখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদের নাম ঘোষণা দেন এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নিশাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ মূখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, মূখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ২৪ এর আত্মদানকারি শহীদদের ঋণ পরিশোধ করতে হবে -এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম
জুলাই ৫, ২০২৫


































