রফিক প্লাবন, দিনাজপুর :
আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের ৮৫তম বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন দিনাজপুরের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি রায়।
আমেরিকার শিকাগো শহরে আগামী শুক্রবার (২০ জুন) থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আগামীকাল বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১ টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।
ডা. ডি সি রায় জানান, প্রতিবছর উক্ত আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট চিকিৎসক ও গবেষকেরা অংশ করে থাকেন যেখানে ডায়াবেটিস চিকিৎসার সর্বশেষ গবেষণার অগ্রগতি তুলে ধরা হয়ে থাকে।
এদিকে এবার ভ্রমণকালে তিনি ঐতিহাসিক শিকাগো আর্ট ইনস্টিটিউট পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম মহাসম্মেলনে অংশ নিয়েছিলেন।
তিনি আরো জানান, ‘১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আমেরিকা এবং কানাডায় অবস্থানকালীন সময়ে রোগীদের চিকিৎসা সেবা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে দুঃখ প্রকাশ করছি। তবে অতীব জরুরি প্রয়োজনে রোগীরা ০১৭১-৮১৬-৯৯৯৯ নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে এবং চেম্বারে এসে পরীক্ষা-নিরীক্ষার পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ গ্রহন করতে পারবেন’। সম্মেলন শেষে শনিবার (২৮ জুন) কানাডার টরন্টো হয়ে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজ
বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন ডা. ডি.সি রায়
জুন ১৭, ২০২৫


































