দৈনিক আমন্ত্রণ, প্রদীপ রায় জিতু বীরগঞ্জ প্রতিবেদক :
দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ আলহাজ্ব মো. জাকারিয়া জাকা।
রবিবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে উপজলোর প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকারিয়া এমপি’র নেতৃত্বে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচা, জাতীয় পাখি দোয়েল স্থান পেয়েছে।
মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, উপজলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বীরগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত
এপ্রিল ১৫, ২০২৪
































