কাশী কুমার দাস, দিনাজপুর :
প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার নিশ্চিত এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অন্তর্ভুক্তিমূলকসেবা সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দীপশিখা’র উদ্যোগে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডস-এর অর্থায়নে “মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সুমা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন এবং দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার, কাহারোল উপজেলা ও মুকুন্দপুর ইউনিয়ন পর্যায়েসেবা প্রদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিবন্ধী শিশু, যুব ও তাদের পরিবারের সদস্য, ইয়থ ক্লাব সদস্য, সিআরসি সদস্য, ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, সাংবাদিক সহ প্রকল্পের বিভিন্ন মাঠকর্মীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুমা খাতুন বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রদানকৃত সেবার সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষের জন্ম সনদ থেকে শুরু করে মৃত্যু সনদ পর্যন্ত সকল নথিপত্র এবং যেকোনো খরচের ক্যাশমেমো ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হয়। এইসব বিষয়ে প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের সবাইকে বিভিন দালাল ও প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেন। অংশগ্রহণকারী মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের বিভিন্ন প্রশ্নপর্বের শেষে উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্র ঋণ সংগ্রহের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।
মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন তার পরিষদের সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। সরকারি বাজেট ঘাটতির জন্যে ওর্য়াড সভা ও উন্মুক্ত বাজেট সভা করা সম্ভব হচ্ছে না বলে জানান। তবে ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই ধরনের “নাগরিগ সংলাপ” সকল ইউনিয়ন চেয়ারম্যান, তাদের মেম্বার, উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা এবং এমপি মহোদয়ের সমন্বয়ে আরও বিশাল পরিষরে করার জন্যে অনুরোধ জানান। এই ক্ষেত্রে তিনি আর্থিক সহোযোগিতা প্রদানেরও আশাবাদ ব্যাক্ত করেন।
সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক হিমাংশু দেব দত্ত রায় (প্রজেক্ট কো-অর্ডিনেটর, দীপশিখা) প্রতিবন্ধী শিশু ও যুবদের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং আলোচনায় ওঠে আসা বিভিন্ন সমস্যাগুলির সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে জোর দাবি জানান।
আমন্ত্রণ/এজি
বীরগঞ্জে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে দীপশিখার উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
আগস্ট ২০, ২০২৬
































