মোরশেদ উল আলম, চিরিরবন্দর :
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক। সভায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারম্নজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লা, সহকারি কমিশনার (ভূমি) রম্ননাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, দিনাজপুর জেলা পরিষদের সদস্য বিএনপি নেতা নুর এ আলম সিদ্দিকী নয়ন, বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, অধ্যক্ষ মমিনুল ইসলাম, মেছবাহুল ইসলাম, জামায়াতের আমীর রাশেদুল হক, সাবেক আমীর লুৎফর রহমান, সাংবাদিক সহকারি অধ্যাপক আফছার আলী খাঁন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, ব্যবসায়ী নেতা মাহমুদুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফিহান সরকার, মাঈশা ইতু, তৌহিদা বুলবুল মৌরী প্রমূখসহ সেনাবাহিনীর একজন কর্মকর্তা বক্তব্য রাখেন।
এরপর দুপুর ১ টায় অফিসার্স ক্লাবে চিরিরবন্দরের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, ব্যবসায়ী, ঈমাম, ইউপি চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকল সমন্বয়কগণ মুক্ত গণমাধ্যম, দুর্নীতি প্রতিরোধ, প্রশাসনকে দলীয় লেজুড়বৃত্তি হতে বেরিয়ে আসার, বাক স্বাধীনতার অধিকার, মাদকমুক্ত সমাজ গঠন, জবাবদিহি মূলক প্রশাসনসহ বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। সন্ত্রাস ও নাশকতামুক্ত এলাকা গড়ার প্রত্যয়ে সকল নেতৃবৃন্দ শান্ত থেকে শৃংখলা মেনে চলার আহবান জানান।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আগস্ট ৮, ২০২৪


































