গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের দায়রা জজ আদালতে একটি ব্রেঞ্চ বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করলে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নে অবস্থিত পিকনিক স্পট স্বপ্নপুরীর মালিক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত ৫ আগস্ট পরবর্তীতে নবাবগঞ্জ থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় স্বপ্নপুরী স্বত্বাধিকারী দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বড় চাচা দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জাতীয় পার্টির জেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন (চেয়ারম্যান) সহ তার ছেলে মোহাম্মদ নিশাত, স্বপ্নপুরী পিকনিক স্পটের ম্যানেজার মিজানুর রহমান, ব্যক্তিগত সরকারি সবুজ মিয়া আলহাজ্ব আজিজুল হক জামিনুর ইসলাম মো. আজিজ আর রহমান মো. সানোয়ার হোসেন নুরুজ্জামান জুয়েল নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিকসহ ১০ জন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনাজপুরের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ফলে মো. দেলোয়ার হোসেনস ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































