মো. সামিউল আলম, বিরামপুর :
দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, পৌর আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. মিঞা শিরন আলম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাদশা মোহাম্মদ নাজ্জাসী সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সভায় বক্তারা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে বিরামপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহবান জানান। পাশাপাশি সকল ধর্মের মানুষজনকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে ও একে অপরকে সহযোগিতা করতে অনুরোধ জানান।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত
অক্টোবর ৪, ২০২৪
































