মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
বিরামপুর উপজেলার হাবিবপুর সড়কে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্যাটারি চালিত ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। তিনি মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত: ওপেন সিং এর স্ত্রী।
জানা গেছে, আরতি রাণী তার মেয়েকে সাথে করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভ্যাটারি চালিত ভ্যান যোগে বাড়ি থেকে বিরামপুর শহরে আসছিলেন। পথিমথ্যে হাবিবপুর এলাকায় ঐ ভ্যানের চাকায় তার পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় এবং তিনি পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঐ ভ্যানেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরতিকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলার ১মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঐ নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকে হাসপাতাল পর্যন্ত তিনি তদারকিতে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে ভ্যানে চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
সেপ্টেম্বর ১৯, ২০২৫
































