মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষকদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি শাহানুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার মেম্বারের সঞ্চালনায় গ্রামের সাধারণ কৃষাণ /কৃষাণীদের নানান সমস্যার কথা তুলে ধরে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোঃ সফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা সহ অনেকে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































