মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুর ৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলহাজ¦ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহযোগি অধ্যাপক মেছবাহুল ইসলাম, সাঁইতাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মোঃ মোকছেদুর রহমান উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর ৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়া মনোনয়নপত্র জমা
ডিসেম্বর ৩০, ২০২৫


































