মাহমাদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রাবাড়ী কোচের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।আজ রোববার (২৯ মার্চ)সকাল ৬টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসের যাত্রী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (৫৭) পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কোচের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়।
বিরামপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত আতাউর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত কোচের ধাক্কায় গেল দুই জনের প্রাণ।এদের একজনের পরিচয় পাওয়া গেছে
মার্চ ২৯, ২০২৬
































