মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নতুন বাজারে আজ রোববার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে মেসার্স মাহি এন্টার প্রাইজ ও মেসার্স নদী-নিশাত এন্টার প্রাইজের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এরশাদুর রহমান জানিয়েছেন, আগুন লেগে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভৎস্ব হয়েছে। পুড়ে ভৎস্ব হয়ে যাওয়া পণ্যর কোম্পানী গুলো হল, লেকটোজেন, সেরেলাক, মেগি লুডস, নেক্সলে কফি, প্যারাসুট তেল, বেলী ফুল, চকলেট ডেইরী মিল্ক।
বিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আ. আজিজ বলেন, বিরামপুর ও নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারন ও ক্ষয়-ক্ষতির পরিমান এখনো নির্ধারন করা হয়নি। অগ্নিকান্ডের ঘটনার আশে পাশের বাসিন্দারা ভয়ে নিরাপদ স্থানে পরিবার ও গৃহপালিত পশু নিয়ে স্থান্তরিত হয়েছিলেন বলে জানিয়েছেন প্রবীর কুমার সহ স্থানীয়রা।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে গুদামে ভয়াবহ অগ্নিকান্ড
জানুয়ারি ১২, ২০২৫
































