মাহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ দু’টি জ্যান্ত গাঁজার গাছসহ বাড়ির মালিককে আটক করে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে পৌর এলাকার দক্ষিণ লক্ষীপুর মামুদপুর গ্রামের মৃত: আব্দুল জলিলের ছেলে ট্রাক্টর চালক ফারুক হোসেন তোফার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এসময় তোফাকে আটক ও তার উঠানে রোপনকৃত বড় দু’টি গাঁজার জ্যান্ত গাছ উপড়ে তোলা হয়। ঐ দুটি গাছের ওজন ১২ কেজি।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলার পর আসামীকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































