মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় খাদ্য বান্দব কর্মসূচির ডিলার নিয়োগ বিষয়ে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলা অডিটরিয়ামে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের আয়োজনে বিরামপুর নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সভাপতি নুসহাত তাসনিম আওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এইচ এম তৌহীদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, মধ্যপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দস সালাম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বরেন্দ্র কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আউয়াল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলিয়াস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজু, উপজেলার ৭টি ইউনিয়নে ডিলারের জন্য আবেদন কারীরা, সুধিজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ
আগস্ট ১৪, ২০২৫


































