আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজাপুরের বিরল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও প্রচার সম্পাদক এম আক্কাস এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, পৌর বিএনপি’র সহ সভাপতি আসাদুল হক হিরা, শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, যুগ্ম আহŸায়ক মোমিনুর ইসলাম, জাহিদ হাসান বুলেট, রোস্তম আলী, পৌরযুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহŸায়ক মামুনুর রশিদ, জাহাঙ্গির আলম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, পৌর ছাত্রদলের আহŸায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, শ্রমিকদলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মুনাজাত পরিচালনা করেন পৌর ওলামাদলের আহবায়ক হাফেজ মাওলানা ফেরদৌস আলম।
আমন্ত্রণ/এজি
বিরল উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জানুয়ারি ৫, ২০২৬
































