কাশী কুমার দাস, দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি মো. মোকাদ্দেছ আলীর নেতৃত্বে আজ শনিবার (২২ নভেম্বর) বিকেলে তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।
২নং ফরাক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজী দীঘি ঈদগাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লিখিতভাবে নেতাকর্মী ও সর্মথকরা পদত্যাগ করেন।
পদত্যাগ অনুষ্ঠানে ইউনিয়নের ৩নং ওর্য়াড সভাপতি মো. মোকাদ্দেছ আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দু:শাসন, বরর্বোচিত কর্মকান্ড, লুটপাট, গুম-খুন, বিদেশে টাকা পাচারসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবগত হওয়ার পর আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা স্বেচ্ছায়-স্বজ্ঞানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পদত্যাগ করছি। এখন থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পর্ক রইল না।
আমন্ত্রণ/এসিজি
বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে পদত্যাগ
নভেম্বর ২২, ২০২৫


































