আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে নবম শ্রেণি পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আটককৃত লোম্পটকে আদালতে সোপর্দ করেছে।
থানার মামলায় বাদী বলেন, উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের জগতপুর টিকিরিপাড়া গ্রামের মো. মতিউর রহমান মতুর ছেলে মো. মোস্তফা কামাল বাবু (৪০) এর খড় কাটা ও চাল ভাঙ্গার মেশিনে শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে আমার মেয়ে খড় কাটার জন্য গেলে আশেপাশের লোকজনের অনুপস্থিতে আমার মেয়েকে একা পেয়ে তাকে ধর্ষণ করার উদ্দেশ্যে ঝাপটাইয়া ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নাড়াচারা করতে থাকে এবং তার মুখ চেপে ধরে জোর পূর্বক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। সেই সময় আমার মেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মোস্তফা কামাল বাবু লোকজনের উপস্থিতি টের পেয়ে আমার মেয়েকে ছেড়ে দেয়। তখন আমার মেয়ে তার সাইকেল নিয়ে কান্না করতে করতে বাড়ীতে গিয়ে আমার স্ত্রীকে ঘটনার বিষয়ে অবগত করলে আমার স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে ফোন করে অবগত করলে আমি আমার দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে দ্রæত খড় কাটার দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমাকে মারপিট করার চেষ্টা করে। সেই সময় আমার ও মোস্তফাকামাল বাবু এর মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসিলে তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে স্থানীয় লোকজনের কাছে ঘটনার বিষয়ে ক্ষমা প্রার্থনা করলে স্থানীয় ২০০/৩০০ লোকজন তাকে আটক করে বিরল থানা পুলিশ কে ফোন করে ঘটনার বিষয় অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের কাছ থেকে তাকে উদ্ধার করে বিরল থানাতে এনে থানা হেফাজতে রাখে।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ৩১, তারিখ-২৩/১১/২০২৪ ইং। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































