আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিরলে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বালক-বালিকাদের পৃথক পৃথকভাবে ক্রিকেট প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা, ব্যাটমিন্টন প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, মার্শাল আর্ট প্রতিযোগিতা, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (১০০মিটার+২০০মিটার+দীর্ঘ লাফ), সাঁতার প্রতিযোগিতার রেজিস্ট্রেশনকারীগণের মধ্য হতে অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবানদের বাছাই করা হয়।
উল্লেখ্য, তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগে ৮টি ইভেন্ট- (ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার) এই জনপ্রিয় ৮টি খেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এর সুযোগ প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে বাছাইকৃত খেলোয়াড়গণ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জিমরান মোহাম্মদ সায়েক বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রণ/এজি

































