বগুড়া ব্যুরো :
বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে নগরে আনন্দ শোভায়াত্রা বের করা হয়। শনিবার (২৫ এপ্রিল) শহীদ খোকন পার্কে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে নগরের আনন্দ শোভায়াত্রা বের হয়। প্রধানমন্ত্রী তরেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হয় বগুড়া।
আনন্দ শোভাযাত্রার আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বায়কারী কেএম খায়রুল বাশারের সভাপতিত্বে ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শোকরানা জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. শাহ মো: শাজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর।এর আগে শোভাযাত্রার সময় নারীরা আনন্দে নাচ-গান করেন।
আমন্ত্রণ/এজি
































