আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
আজ রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৬.৩০ টায় রাজধানী ঢাকা’র কাটাবন মোড় গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্টে “দুর্নীতি মুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও মহাত্মা গান্ধী সম্মাননা-২০২৪ প্রদান অনুষ্ঠানে এবার বিশিষ্ট সমাজ সেবক তোজাম্মেল হককে সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীয়মান বাংলাদেশ এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মাসুদুর রহমান মিল্কী। আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্ব, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের সাংস্কৃতিক কর্মীরা।
উল্লখ্য, উদীয়মান বাংলাদেশ একটি অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক ও ৩ নং ধামইর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এবং আদর্শ কলেজ দিনাজপুরের সাবেক পিভিপি ও ২০১৬ সালের ধানের শীষ মার্কার মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তোজাম্মেল হককে সম্মাননা প্রদান করা হয়। এর আগে ২৪ জুন ২০২৫ তারিখে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে শেরে বাংলা স্মৃতি পদক-২০২৫ এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি।
আমন্ত্রণ/এসিজি


































