মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর শহরের রাজবাটী এলাকায় আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা এর প্রধান কার্যালয়ে দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের পাঁচ শতাধিক গরিব ও শীতার্তদের পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। রোববার (১২ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের সভাপতি মো. আমিনুল করিম আমু-এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমতাজুল ইসলাম, অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল মান্নান সরকার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো. তমিজ উদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য মো. আনিসুর রহমান, মো. এশার আলী, সাধারণ সদস্য ডা. মো. রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা ১৯৮৯ সালে স্থাপিত হয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের আর্থিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন কাজে সহযোগিতা করছে।
আমন্ত্রণ/এসিজি
আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে গরিব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জানুয়ারি ১৩, ২০২৫
































