আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলের ৩নং ধামইর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোববার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট সমাজ সেবক মুন্না চৌধুরী, মাকদুম হেসেন চৌধুরী, মিম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী ফয়সাল রশীদি, পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত জেলা ম্যানেজার সত্যেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ও ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক আব্দুস সামাদ পুলক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃদ বক্তব্য রাখেন।
বিএনপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) ১২ ফেব্রুয়ারি তারিখে প্রত্যেক ভোটারের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আমন্ত্রণ/এজি
বিরলের ধামইর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৯, ২০২৬
































