গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট বরট্ট আদিবাসী পল্লীর অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেছেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহŸায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ সহ থানা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ক্ষতিগ্রস্থ সাঁওতাল পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং দোষি ব্যক্তির যাতে শাস্তি হয় ও ক্ষতিগ্রস্থরা যাতে সুবিচার পায় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু’র গোবিন্দগঞ্জের আদিবাসী পল্লীর অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
জানুয়ারি ৯, ২০২৫


































