জাবেদ হোসাইন, হাটহাজারী প্রতিবেদক :
দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে শুক্রবার (১ নভেম্বর) বাদে মাগরিব আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মো. সালাউদ্দিন আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আল-আমিন সংস্থার উপদেষ্টা, দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস ও মুফাসসির মুফতি জসিমুদ্দীন, সভাপতি মাও. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ সংগঠনের পক্ষে উভয়কে সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করছেন।
আমন্ত্রণ/এসিজি
বিএনপি’র কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ও মীর হেলালকে আল আমিন সংস্থার পক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান
নভেম্বর ২, ২০২৪


































