গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাককের পিছনে সজোরে বাসেন ধাক্কায় চালক সহ ৪ জন আহত হয়েছে ।
এতে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বাস চালক শান্ত মিয়া (২৬) সহ বাসের আরও তিন যাত্রী আটকা পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল বাস থেকে তাদেরকে উদ্ধার করে। দুর্ঘটনায় বাসচালক শান্ত’র একটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় ও অন্যটি আংশিক কেটে যায়। বাস চালক শান্ত গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়ার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) ও বগুড়ার শিবগঞ্জ গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় নিমার্ণাধীন ফ্লাইওভারের নিচে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আমন্ত্রণ/এজি
বাসের ধাক্কায় পা হারালেন বাসচালক।আহত ৩
মে ৫, ২০২৬
































