আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানায় বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকালে উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড মনির উদ্দিন সুপার মার্কেটের সামনে দোয়া মাহফিল হয়। ধরঞ্জী-বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন।
রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মো. আল-ইমরান মন্ডল, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী মো. আব্দুল খায়ের, সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাকিব হাসান, বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোছা আঙুরী বেগম, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা রাজিব হাসান, ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব হোসেন, মো. সালমান, মো. নূরনবী ও প্রার্থ সহ অনেকেই।
বাগজানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।
আমন্ত্রণ/এসিজি
বাগজানায় দেশনেত্রীর সুস্থতায় দোয়া মাহফিল
নভেম্বর ২৯, ২০২৫
































