মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা আজ সোমবার (২৮ অক্টোবর)অনুষ্ঠিত হয়েছে।
বদরগঞ্জ উপজেলা জেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আইন-শৃংখলা বিষয়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মলিহা খানম।
সভায় বদরগঞ্জ ও রংপুর জেলা বিএনপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাবেক সংসদ ও আহবায়ক, বদরগঞ্জ উপজেলা বিএনপি, মোহাম্মদ আলী সরকার, সাবেক সংসদ ও সদস্য, সাইদুল ইসলাম সাবেক ভাইচ চেয়ারম্যান, বদরগঞ্জ উপজেলা পরিষদসহ উপজেলা কমিটির সদস্য সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































