মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পল্লী উন্নয়ন দিবস ও রেলি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা সানজেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা। কামরুজ্জামান কবির আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখা। মেনাজুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা। চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক দামোদরপুর ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান শামসুল আলম গোপালপুর ইউনিয়ন পরিষদ,এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রাম হবে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এজি
বদরগঞ্জে পল্লী উন্নয়ন দিবস পালিত
জুলাই ৭, ২০২৬
































