বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জে সুমন চন্দ্র (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে এঘটনা ঘটে। সুমন চন্দ্র রামনাথপুর ইউনিয়ন রামকৃষ্ণপুর কুমারপাড়া গ্রামের দুলাল চন্দ্রের ছেলে।
পরিবার সূত্রে জানা জানা যায় , দীর্ঘ দিন ধরে সুমন মানসিক রোগী ছিলেন। অনেক চিকিৎসা করার পরও সুস্থ হয়না।সোমবার পরিবারে অজান্তে ঘরের ভিতরে বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বদরগঞ্জ থানার এসআই আবুল হোসেন জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
আগস্ট ৩১, ২০২৬
































