মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) :
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের বারোবিঘা গ্রামের একটি ধানক্ষেত থেকে আজ মঙ্গলবার (২৯ শে অক্টোবর) সকালে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মরদেহ টি উদ্ধার করে। ওই অজ্ঞাত মরদেহ টির আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর শরীরে টি শার্ট ও থ্রি কোয়াটার প্যান্ট দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, উপজেলার দামোদরপুর ইউনিয়নের বারোবিঘা বোয়ালিপাড়া গ্রামের মো. ছবির উদ্দিন গরুর ঘাস কাটতে গিয়ে একটি মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। মরদেহ দেখে ছবির উদ্দিন চিৎকার দিয়ে ওঠেন। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে যান। পরে স্থানীয়রা ৯৯৯ নাইনে ফোন দিয়ে খবর দিলে ঘটনাস্থলে বদরগঞ্জ থানার পুলিশ গিয়ে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
বদরগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
অক্টোবর ২৯, ২০২৪
































