বগুড়া ব্যুরো:
বগুড়ার গাবতলীতে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনায় যুবদল নেতা হৃদয় হোসেন গোলজারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক এবং নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। গাবতলী উপজেলা যুবদলের আহŸায়ক আরিফুর রহমান মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান মজনু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১ জানুয়ারি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে হৃদয় হোসেন গোলাজারকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
১৮ জানুয়ারি গাবতলী উপজেলার চাকলা গ্রামের বেলুজ মÐলের বাড়িতে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটকে রাখা হয়। হান্নানের পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করতে এলে যুবদল নেতা হৃদয় হোসেন গোলজার তাঁর সহযোগীদের নিয়ে সেখানে হাজির হন।
দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হান্নানের পরিবারের ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই রাতেই হান্নানের ভাই জিল্লুর রহমান বাদী হয়ে হৃদয় হোসেন গোলজারসহ পাঁচজনের নামে গাবতলী মডেল থানায় মামলা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘ঘটনার পর থেকেই হৃদয় হোসেন গোলজার ও তার সহযোগীরা পলাতক।’
আমন্ত্রণ/এসিজি


































