মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন -সাবেক সাংসদ ও সাবেক পৌর মেয়র এর ছোট ভাই শান্তু চৌধুরী।
বদরগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। তবে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউ’পি চেয়ারম্যান ছিলেন রংপুর দুই আসনের সাবেক সাংসদ সদস্য ও সাবেক পৌর মেয়র এর ছোট ভাই ফিন্দীউল হাসান চৌধুরী শান্তু। গত ৫’ই আগস্ট ছাএ -জনতা বিপ্লবের দিনে উক্ত ইউনিয়ন পরিষদে ছিলেন,তবে এরপর থেকে তিনি আর পরিষদে আসেন নি।
উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান এর দায়িত্বে আসেন ইউ’পি সদস্য মো. মিজানুর রহমান। তিনি তাহার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পরিচালনা করে যাচ্ছেন।
১৫ নম্বর ইউ’পি চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বদরগঞ্জ সাবেক পৌর মেয়র এর আত্মীয় হওয়ায় ছাত্র-জনতার ৫ আগস্ট বিপ্লবের সময় থেকে তিনি এখনো পরিষদে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে উক্ত ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন সহকারী কমিশনার ভূমি ।
সরেজমিন গিয়ে জানা যায়,৬ নম্বর রাধানগর ইউ’পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ৭ নম্বর গোপীনাথপুর ইউ’পি চেয়ারম্যান সুমন পাইকাড়, ৮নম্বর রামনাথপুর ইউ’পি চেয়ারম্যান শওকত আলী, ৯নম্বর দামোদরপুর ইউ’পি চেয়ারম্যান শেখ আবু বক্কর সিদ্দিক, ১০নম্বর মধুপুর ইউ’পি চেয়ারম্যান নুর আলম, ১১নম্বর গোপালপুর ইউ’পি চেয়ারম্যান শামছুল আলম, ১২নম্বর কুতুবপুর ইউ’পি চেয়ারম্যান সামসুল আলম, ১৩নম্বর কালুপাড়া ইউ’পি চেয়ারম্যান শহিদুল হক মানিক সহ তাহারা নিয়মিত পরিষদে আসেন এবং সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছেন বলে জানা গেছে।
আমন্ত্রণ/এসিজি


































