প্রদীপ মোহন্ত , বগুড়া ব্যুরো :
বগুড়া জেলার সবচে বড় সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার (২৩ মে)। বগুড়া জেলা স্কুল মাঠে সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। ১৬টি পদের মধ্যে তিনজন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৩টি পদের জন্য ১১৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
বিএনপি সমর্থিত একটি প্যানেল ও জামায়াত সমর্থিত প্যানেল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে নির্বাচন করছে। ২১ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সভাপতি পদে দুজন, সহসভাপতি পদে ১৫, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারণ সম্পাদক পদে ১০, সাংগঠনিক সম্পাদক পদে ৪, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫, ক্রীড়া সম্পাদক পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩, প্রচার সম্পাদক পদে ২, ধর্মীয় সম্পাদক পদে ৪, আন্তজেলা সম্পাদক পদে ৫, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে ৪ এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট ৫৬ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।
জানা গেছে, মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণার পর মনোনয়ন ফরম উত্তোলন করেন আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতারা। যা সবার নজরে আসার পর তাদের মনোনয়ন বাতিলের দাবিতে এনসিপি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলনে নামে। পরে তারা সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি বরাবর লিখিত স্মারকলিপি পেশ করে। ফ্যাসিস্ট দলের কেউ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সেজন্য বগুড়ার জেলা প্রশাসকের কাছে
স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরার। বিভিন্ন দলের আন্দোলনের ফলশ্রুতিতে ছয়জনের মনোনয়ন বাতিল করে নির্বাচন পরিচালনা কমিটি।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসছুদ্দীন শেখ হেলাল, সহসভাপতি ইব্রাহীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রামানিক, শহর শ্রমিক লীগের সদস্য সচিব জালাল উদ্দীন শেখ, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনার এবং যুবলীগ নেতা নজরুল ইসলাম পাইলট। মনোনয়ন বাতিলের ঘোষণা আসার পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। পরে অন্য প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে বিএনপি এ নির্বাচনে তাদের প্যানেল ঘোষণা করেছে। আব্দুল হামিদ মিটুল সভাপতি ও ছামছুজ্জামান ছামছু সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন। অন্যদিকে বিগত কমিটিতে থাকা সৈয়দ কবির আহম্মেদ মিঠু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ছয়জনের মনোনয়ন বাতিল হওয়ায় তিনটি পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, কার্যকরী সভাপতি পদে সুলতান হোসেন, কোষাধ্যক্ষ পদে মোত্তালিব ফকির এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে লুৎফর রহমান।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী ছামছুজ্জামান ছামছু বলেন, দুই হত্যা মামলার আসামি সৈয়দ কবির আহম্মেদ মিঠুর বিরুদ্ধে নির্বাচন কমিশনারের কাছে প্রার্থিতা বাতিলের লিখিত অভিযোগ দিয়েছি। সেই সঙ্গে ফ্যাসিস্ট দোসরকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহŸান জানান তিনি । সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সভাপতি পদে আবদুুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ কবির আহম্মেদ মিঠু বিজয়ী হন।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ভোট গ্রহণ শুক্রবার
মে ২২, ২০২৫
































