বগুড়া ব্যুরো:
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে শেখ শাকির ইবনে সাইখ রিচিকে সভাপতি, গালিব আল মুগনীকে সাধারণ সম্পাদক এবং রাইসুল ইসলাম ধ্রুবকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়—আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ কিমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান. নতুন নেতৃত্ব ঘোষণার পর শজিমেক ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন কমিটি তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলের আন্দোলন-সংগ্রামকে বেগবান করবে এবং ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শজিমেকে ছাত্রদলের সভাপতি রিচি, সম্পাদক গালিব
সেপ্টেম্বর ২৫, ২০২৫


































