বগুড়া ব্যুরো :
আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) থেকে বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনের বিশাল মাঠে বিকেল ৫টায় মেলার উদ্বোধন ঘোষণা করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এতে প্রধান অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
ব্রাদার্স কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান মেলা বাস্তবায়ন করছে। ব্রাদার্স কর্পোরেশনের স্বত্তাধিকারী ওয়াহিদ আরিফ জানান, মেলাকে আকর্ষনীয় করতে সবরকমের প্রচেষ্টা চালানো হয়েছে। ৬টি প্যাভিলিয়ন এবং ৮০টি স্টল আকর্ষনীয় পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে। ইতোমধ্যেই সবগুলো প্যাভিলিয়ন এবং স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে, এবারের মেলায় কোন বিদেশি প্যাভিলিয়ন থাকছে না। দর্শনার্থী শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়িসহ নানান ধরনের আধুনিক রাইড থাকছে। ২০ টাকা প্রবেশ ফির মাধ্যমে দর্শনার্থীরা প্রতিদিন মেলায় প্রবেশ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষনীয় করতে দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহŸায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কাজী মিজানুর রহমান।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ জানান, মেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু সোমবার (১৩ জানুয়ারি)
জানুয়ারি ১৩, ২০২৫
































