বগুড়া ব্যুরো :
বগুড়ার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হাজার ৮৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের রাজাবাজার এলাকায় মেসার্স কমল এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়। এআ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।
পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহামুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যরাও সহায়তা করেছে ।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টন পলিথিন জব্দ
ডিসেম্বর ২০, ২০২৪
































